WB ICDS Honorarium Increase 2026 – পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বহু অপেক্ষার পরে ২০২৬ সালে রাজ্য বাজেটে ঘোষণার পর এবার বেতন বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কর্মীর একাউন্টে টাকা চলে আসবে। WB ICDS Honorarium Increase 2026
ICDS অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে কম বেতনে বেশি কাজ করে যাচ্ছে। বহুবার আন্দোলন করে যাচ্ছে কিন্তু বেতন বৃদ্ধি ঘোষণা হয়নি অবশেষে তাদের কথা সরকার মাথায় রেখে বেতন বৃদ্ধি করেছে। WB ICDS Honorarium Increase 2026
WB ICDS Honorarium Increase 2026
কত টাকা ঘোষণা করেছে:
1) ICDS অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বেতন ১০০০/- হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।
2) সহায়িকা কর্মীদের ক্ষেত্রে একই সাম্মানিক ১০০০ হাজার টাকা বৃদ্ধি করেছে।
বেতন এপ্রিল 2026 থেকে কার্যকার হবে বলে বাজেটে উল্লেখ করেছে।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী বেতন কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে উভয়ে সাম্মানিক (Honorarium) হিসেবে দেয়।
আরও পড়ুনঃ WB District Job List 2026 – পশ্চিমবঙ্গ জেলার ২৩টি জেলার নতুন Job Updates
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (Worker):
- কেন্দ্র সরকারের সম্মানিক ৪৫০০/- টাকা দেয়।
- রাজ্য সরকারের অতিরিক্ত ভাতা ৭৫০/-
- মোট আগের বেতন – ৫২৫০/- প্রতিমাসে পায়।
- এখন ৫২৫০/- এর সাথে নতুন বৃদ্ধি করার ১০০০ হাজার টাকা যুক্ত করে মোট – ৬২৫০/- টাকা প্রতি মাসে পাবে।
ICDS সহায়িকা ( Helper):
- কেন্দ্র সরকারের সম্মানিক ভাতা ২২৫০/- এবং রাজ্য সরকারের ভাতা ৫০০/- দুটো মিলিয়ে আগে বেতন পেতেন ২৭৫০/- টাকা।
- বর্তমান ১ হাজার টাকা বৃদ্ধি হওয়ার পরে হেলপারদের বেতন ৩৭৫০/- হয়েছে।
অঙ্গনারী কর্মীদের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ:
তাদের প্রধান কাজ-
- শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করা।
- গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সহায়তা।
- প্রি-স্কুল শিক্ষা।
- অপুষ্টি প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা রাখা।
- টিকাকরণ কর্মসূচিতে সহযোগিতা সবসময়।
আইসিডিডি কর্মীরা এই কারণে দীর্ঘদিন ধরেই তাদের বেতন বৃদ্ধির দাবি ঘোষণা করে যাচ্ছিল। তারপরেও তাদের মনের মত বেতন সরকারের পক্ষ থেকে পাওয়া গেল না। তারা ইতিমধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অতিরিক্ত সুবিধা ঘোষণা:
সামাজিক সুরক্ষা সুবিধার ঘোষনা অনুযায়ী বেতনের পাশাপাশি ঘোষণা করেছে –
1)যদি দুর্ঘটনা বা অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ৫ লক্ষ টাকা এককালীন দেওয়ার সাহায্যে।
2) মাতৃত্বকালীন কর্মীর ছুটির সুবিধা ব্যবস্থা।
3) সামাজিক নিরাপত্তা ও কভারেজ বাড়ানোর পরিকল্পনা।
4) এই সমস্ত সুবিধা আশা (Asha )কর্মীরাও পাচ্ছেন।
দ্রষ্টব্য: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত তথ্য রাজ্য সরকারের ঘোষণা ও বিভিন্ন সংবাদ সূত্রে ভিত্তিতে আমরা এই প্রতিবেদনটি আপনাদের সামনে সঠিক সময়ে তুলে ধরেছি। সম্মানিকের পরিমাণ জেলা বা প্রকল্প অনুযায়ী সঠিক আপডেটের জন্য সংশ্লিষ্ট ICDS Office সরকারি নোটিফিকেশন অবশ্যই যাচাই করবেন।
Frequently Asked Question(FAQ)
১) ICDS অঙ্গনওয়াড়ি কর্মী বেতন কবে থেকে বাড়বে।
উত্তর – এপ্রিল ২০২৬ থেকে কার্যকর।
২)নতুন বেতন কবে থেকে দেওয়া হবে?
উত্তর- আগামী এপ্রিল ২০২৬ প্রথম সপ্তাহেই দেওয়ার পরিকল্পনা রয়েছে।
৩) কত টাকা বৃদ্ধি হয়েছে অবশেষে?
উত্তর – ওয়ার্কার ও হেলপার উভয়েই ১০০০ টাকা
| Website Link | Click Here |
| New Update | Click Here |

