WB ICDS Recruitment 2026 – পশ্চিমবঙ্গে 2026 সালে চাকরি প্রার্থীদের জন্য সব থেকে বড় সুযোগ। রাজ্যে নারী ও শিশু বিকাশ দপ্তরের পক্ষ থেকে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ICDS (Integrated Child Development Service) অঙ্গনওয়াড়ি কর্মী (Worker) এবং সহায়িকা (Helper) পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনি নিজের জেলায় বা ব্লগে চাকরি খুঁজছেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনার জন্য। WB ICDS Recruitment 2026
পশ্চিমবঙ্গ আইসিডিএস নিয়োগ ২০২৬: এক নজরে বিস্তারিত
রাজ্য সরকার ২০২৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গ্রহণ করছে সম্পূর্ণ অনলাইন পোর্টালের মাধ্যমে। নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আপনাদের সুবিধার্থে।
WB ICDS Recruitment 2026
| বিষয় | বিস্তারিত তথ্য |
| পদের নাম | ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (AWW) এবং ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা (AWH) |
| মোট শূন্যপদ | রাজ্যে জুড়ে প্রায় 20,000+ বিভিন্ন জেলায় |
| শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক (12th পাশ) |
| বয়স সীমা | 18 থেকে 35 বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইনে |
| আবেদন ফি | বিনামূল্যে আবেদন |
২০২৬ সালে আইসিডিএস পদের জন্য আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
ICDS পদে চাকরি প্রার্থীরা আবেদনের জন্য রাজ্যে সরকার কিছু নির্দিষ্ট নিয়মাবলী উল্লেখ করেছে। আপনি আবেদনের যোগ্য কিনা তা জানতে নিচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে দেখুন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বাধ্যতামূলক ছিল অষ্টম শ্রেণী পাশ। কিন্তু ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী:
১) অঙ্গনারী কর্মী : অবশ্যই আবেদনকারীকে সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা: আগে ছিল অষ্টম শ্রেণী পাশ এখন সেটাকে চেঞ্জ করে উচ্চমাধ্যমিক পাশ বাধ্যতামূলক করা হয়েছে।
বয়স সীমা (Age Limit)
সকল চাকরি প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
| কাস্ট (Cast) | বয়স ছাড় |
| SC | 5 Years ছাড় |
| ST | 5 Years ছাড় |
| OBC | 3 Years ছাড় |
জেলাভিত্তিক আইসিডিএস শূন্যপদ ২০২৬ (District -wise Vacancy List)
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদের নিজ নিজ জেলার বর্তমান স্ট্যাটাস দেখে নিন:
উত্তরবঙ্গ ও সংলগ্ন জেলা সমূহ
১) মালদা ও মুর্শিদাবাদ: এই দুইটি জেলায় সবথেকে বেশি শূন্য পদ রয়েছে। বর্তমান বেশ কিছু ব্লকে ব্লকে আবেদন শুরু হতে চলছে।
২) উত্তর ও দক্ষিণ দিনাজপুর: এপ্রিল মাসের শেষের দিকে নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে এই দুটি জেলায়।
৩) দার্জিলিং ও জলপাইগুড়ি: পাহাড়ি ও সমতল এলাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে নিয়োগের শূন্য পদ এপ্রিল মাসের শেষে প্রকাশিত হবে।
দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহল
১) উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা: বিশাল জনসংখ্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এখানে কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে শীঘ্রই।
২) বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম: এই তিনটি জেলায় আইসিডিএস সেন্টারের সংখ্যা কম থাকায় সরকারের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে যথেষ্ট সংখ্যা বাড়ানো হবে।
৩) কলকাতা ও হাওড়া: শহর অঞ্চলের ক্ষেত্রে নিয়োগের তালিকা প্রকাশিত হতে চলেছে ওয়ার্ড ভিত্তিক।
আইসিডিএস পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি কৌশল (ICDS Exam Syllabus 2026)
চাকরিপ্রার্থীদের সিলেবাস অনুযায়ী এখানে পরীক্ষায় মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়।
লিখিত পরীক্ষার বিষয়সমূহ
নিচে পরীক্ষার নম্বর বিভাজন দেওয়া হল:
১) মাতৃভাষা (Bengali): 15 নম্বর ( এখানে সাধারণত নারী শিক্ষা বা পুষ্টি নিয়ে একটি রচনা লিখতে হবে)।
২) পাটিগণিত (Arithmetic): ২০ নম্বর (অষ্টম শ্রেণির লসাগু,গসাগু, শতকরা, লাভ ও ক্ষতি বিষয়ে প্রশ্ন থাকবে)।
৩) পুষ্টি ও জনস্বাস্থ্য: ১৫ নম্বর (ভিটামিন, শিশু যত্ন ও টিকাকরণ সংক্রান্ত প্রশ্ন আসবে)।
৪) সাধারণ জ্ঞান ও ইংরেজি: ২০ নম্বর (ভূগোল, ইতিহাস ও সাধারণ ইংরেজি জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে)।
প্রস্তুতির জন্য কিছু জরুরী টিপস
১) কারেন্ট অ্যাফেয়ার্সের এর জন্য প্রত্যেকদিন খবরের কাগজ মনোযোগ সহকারে পড়ুন।
২) অষ্টম ও নবম শ্রেণীর পাটিগণিত বইগুলো যত্ন সহকারে প্র্যাকটিস করুন ভালো করে।
৩) মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সরকারই প্রকল্পগুলি যেমন- কন্যাশ্রী, রূপশ্রী সম্পর্কে ভালোভাবে জেনে রাখুন।
অনলাইনে আবেদন করার সঠিক পদ্ধতি ( Step-by-Step Guide)
অনেক সময় ভুল আবেদনের কারণে চাকরিপ্রার্থীদের ফর্ম বাতিল হয়ে যায়।
নিচে দেওয়া গুরুত্বপূর্ণ ধাপ গুলি অনুসরণ করুন:
1) সর্বপ্রথম আপনার জেলার নির্দিষ্ট আইসিডিএস প্রোটালে ভিজিট করুন।
2) অনলাইন রিক্রুটমেন্ট ( Online Recruitment for ICDS) লিংকে ক্লিক করুন।
3) নিজের নাম আধার নম্বর এবং বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন (Registration) করুন।
4) সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ নির্ভুলভাবে বসিয়ে দিন।
5) এরপর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার নির্দিষ্ট সাইজে সঠিকভাবে আপলোড করুন।
6) সর্বশেষে ফর্মটি সাবমিট(Submit) করে পিন্ট আউট অথবা পিডিএফ(PDF) সেভ করে রাখুন।
(FAQ) জিজ্ঞেসিত প্রশ্নবলী:
১) বিবাহিত মহিলা কি আবেদন করতে পারবেন?
উত্তর- হ্যাঁ, তবে চাকরি প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট ব্লক বা গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বর্তমান আইসিডিএস কর্মীর বেতন কত?
উত্তর- সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম অনুযায়ী ২০২৬ সালে ইনসেনটিভ মিলিয়ে একজন কর্মীর বেতন সম্মানজনক স্তরে রাখা হয়েছে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ফলো করুন।
৩) পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে?
উত্তর- আবেদন শেষ হওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে অফিসের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
উপসংহার
পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ ২০২৬ ( WB ICDS Recruitment 2026) সময় মত আবেদন আপনার সরকারি চাকরি স্বপ্ন সফল হতে পারে। তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন।
| Website Link | Click Here |
| Notification | Download |

