WB Group D Recuitment 2026 – হায়দারপুর শেল্টার অফ মালদা দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ দ্বারা স্বীকৃত বিদ্যালয় “অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটার্ডেড” এবং “নরেন্দ্র নাথ ঝা মেমোরিয়াল স্কুল এন্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসাবেল” বিদ্যালয়ে নিম্নলিখিত পদগুলির জন্য স্বল্প পারিশ্রমিকে কাজ করার জন্য নিয়োগ করা হবে। WB Group D Recuitment 2026
পদের নাম ( Post Name):
- Teacher (Special Education)
- Superintendent
- Music teacher
- Physiotherapist
- Speech Therapists
- Psychologist
- Group D
এখানে উপরের পোস্টগুলিতে ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন নথিভূক্ত করতে পারবে। WB Group D Recuitment 2026
শিক্ষাগত যোগ্যতা ( Education Qualification):
শিক্ষক (বিশেষ শিক্ষা)” (Teacher [Special Education]) পদে (পুরুষ অথবা মহিলা)”– যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (Post Graduate) / স্নাতক (অনার্স / পাস) / উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ সহ শিক্ষাদানের পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা এবং যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের (মানসিক প্রতিবন্ধকতা) নিয়ে পড়ানোর সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোন বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় (৬) মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
“হোস্টেল সুপারিনটেনডেন্ট” (Superintendent) পদে (পুরুষ অথবা মহিলা)”– যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ এবং যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের (যেমন শ্রবণ, দৃষ্টিহীন, মানসিক প্রতিবন্ধকতা) নিয়ে পড়ানোর সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোন বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় (৬) মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
“গানের শিক্ষক (Music Teacher) পদে (পুরুষ অথবা মহিলা)”– শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কণ্ঠ (Vocal) সংগীতে ডিগ্রী / ডিপ্লোমা / সার্টিফিকেট এবং বিভিন্ন ধরনের যন্ত্রসঙ্গীত বাজানোর ক্ষমতা থাকলে অগ্রাধিকার পাবেন এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) পদে (পুরুষ অথবা মহিলা)”– শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট এবং যে কোন বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় (৬) মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
“স্পিচ থেরাপিস্ট (Speech Therapist) পদে (পুরুষ অথবা মহিলা)”– শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পিচ থেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট এবং যে কোন বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় (৬) মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
“মনোবিজ্ঞানী (Psychologist) পদে (পুরুষ অথবা মহিলা)”– শিক্ষাগত যোগ্যতা এম.এ. অথবা এম.এসসি ইন এ্যাপ্লাইড সাইকোলজি এবং মানসিক / বহুমুখী প্রতিবন্ধী শিশুদের মনস্তাত্ত্বিক পরীক্ষা পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে এবং যে কোন বিশেষ চাহিদা সম্পন্ন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় (৬) মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
“অদক্ষ শ্রম গ্রুপ ‘ডি’ কর্মী নিম্ন গ্রেড কর্মী (Unskilled Labour Group ‘D’ staff Lower Grade Staff) পদে (পুরুষ অথবা মহিলা)”– যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ এবং যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে ন্যূনতম ছয় (৬) মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বল্প পারিশ্রমিকে ও স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (How to Apply):
সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীদে এখানে কোনরকম আগে থেকে আবেদন জানাতে হবে না। সরাসরি নিজের একটি বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা ও জীবন বিবরণী, দুটো পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ভোটের কার্ড, জেরক্স সহ নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হতে হবে।
WB Group D Recuitment 2026
ইন্টারভিউ এর স্থান :
উমা রায়ের স্মৃতি জেলা প্রতিবন্ধী পূর্ণবাসন কেন্দ্র,(বাঘা যতীন ক্লাবের উল্টোদিকে) উমা রায় সরণি, ২ নং গভ: কলোনি, পো: মোকদমপুর, জেলা মালদা।
ইন্টারভিউ এর তারিখ :
আগামী শুক্রবার 03/04/2026 তারিখে দুপুর 12 টা থেকে বেলা 1 টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে।
WB Group D Recuitment 2026
বয়স সীমা (Age Limit):
বিজ্ঞপ্তিতে কোনরকম বয়স বিষয়ে উল্লেখ করেনি আপনারা এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখুন।
বেতন সীমা (Salary):
এখানে বিভিন্ন পদে বেতন ভিন্ন ভিন্ন রয়েছে তাই চাকরিপ্রার্থীদের জয়েন করার আগেই বেতন বিষয়ে আলোচনা করবে।
গুরুত্বপূর্ণ তথ্য: প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন। এছাড়াও নিম্নে Whatsapp গ্রুপে যুক্ত হয়ে যান।
| Website Link | Click Here |
| Notification Link | Download |
| All Job Update | Click Here |
| Telegram Link | Join Now |

